হাম পরিস্থিতি কী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে
হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, টিকা কার্যক্রম শুরু হলেও সন্দেহজনক হামের রোগী কমছেনা। বরং ক্রমাগত বেড়েই চলেছে। এ অবস্থায় হাসপাতালে দ্বিতীয় আইসোলেশন ওয়ার্ড চালু হচ্ছে শিগগিরই। তিনি বলেন, আজ সকালেই আমি হচ্ছে আমার বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে বসেছিলাম। আগামী এক বা দুই দিনের মধ্যে একটা সেকেন্ড আইসোলেশন দেখতে পাবেন আপনারা।
পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে মোহাম্মদ মশিউর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আজ সন্দেহজনক হামের রোগী ১০৩ জন। এটা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের সর্বোচ্চ যেটা ছিল সেটা আসলে ছাড়িয়ে গেছে। এই বিপুল পরিমাণ রোগী সামাল দেয়া আমাদের চিকিৎসক ও নার্সদের পক্ষে কষ্টকর হয়ে গেছে। কারস অন্যান্য রোগী তো কমে নি। হাসপাতালে প্রতিদিন গড়ে ৭০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এরমধ্যে শিশুই তিন শতাধিক।
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের জানুয়ারি থেকেই হামের প্রকোপ দেখা দেয়। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেয় মাত্র ৭ জন। পরবর্তী দেড় মাসে অর্থা ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসো নিয়েছেন ৬৯৫ শিশু।;


Post Comment