চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ, মাদকমুক্ত ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের অংশীদারিত্ব বিষয়ক, এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে, নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে, এ সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর ডঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে, সভায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশে, মাদকের বিস্তার সমাজের জন্য অন্যতম বড় হুমকি। মাদক চোরাচালান, ইভটিজিং, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। এসব অপরাধ নির্মূলে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের, সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে, একটি নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত চাঁপাইনবাবগঞ্জ এবং বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গি । এছাড়া উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,
সিপিসি -১-কোম্পানি কমান্ডার, ইফতেখার হোসেন মাহমুদ, এবং সদর উপজেলা নির্বাহী অফিসার, মারুফ আফজাল রাজন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইমরুল কায়েসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 








