চাঁপাইনবাবগঞ্জ ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সাংবাদিকদের ওপর হামলাকারী রাব্বিসহ ৩ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১৫০ Time View

সাংবাদিকদের ওপর হামলাকারী রাব্বিসহ ৩ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার মূল হোতা ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ রাব্বিসহ (২৬) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে ঢাকার শাহবাগ থেকে তাদের গ্রেফতারের পর রাতে তাদের দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ২ কেজি গান পাউডার সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এর আগে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার শহরের বাতেন খাঁ মোড়ে চা খাওয়ার সময় সাংবাদিক চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর রাব্বির নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মে বিকেলে ঢাকার শাহবাগ থানার মৎস্য ভবন মোড় এলাকায় অভিযান চালিয়ে রাব্বি, সোহেল জিনজিরা ও সুমিত আলিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। সেখানে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ২ কেজি গানপাউডার সদৃশ বস্তু ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন মামলা (মামলা নং-৩২, তারিখ: ১৬/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।

ডেস্ক নিউজ :

Tag :

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার

সাংবাদিকদের ওপর হামলাকারী রাব্বিসহ ৩ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক ও বিস্ফোরক উদ্ধার

Update Time : ০৮:৪৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬