চাঁপাইনবাবগঞ্জ ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকায় একটি গরুর খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাদ আলী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আজাদ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি এসে তিনি স্থানীয়ভাবে জয়নগর মীরপাড়া গ্রামের একটি গরুর খামারে কাজ করছিলেন।
লিখিত অভিযোগে তার বাবা মো. শহিদুল ইসলাম উল্লেখ করেন, গত ৫ জুন রাতে খাওয়া-দাওয়া শেষে খামারে ঘুমিয়ে পড়েন আজাদ। পরে ৬ জুন রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে খামারের কর্মী তুষার আলী ফোন করে তাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর জানান।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Update Time : ০৩:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬