চাঁপাইনবাবগঞ্জ ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ
সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজারের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কানসাটের গোপালনগর মোড় ও আমবাজার এলাকার অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং নিয়ম লঙ্ঘনের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এ সময় আমবাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভাগীয় সিদ্ধান্ত মেনে চলতে চাষি, ব্যবসায়ী, আড়তদার ও ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, “জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখল ও নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফজলে এলাহী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান

Update Time : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬