চাঁপাইনবাবগঞ্জ ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৩৮ Time View

Oplus_16908288

চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর জমকালো উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়। ১২ থেকে ১৪ বছর বয়সীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন: “তৃণমূল পর্যায় থেকে আগামীর দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ। সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন: “নতুন কুঁড়ি স্পোর্টস আমাদের সন্তানদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. কেরামত আলী, জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। উদ্বোধন শেষে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্ষুদে খেলোয়াড় এক আনন্দমুখর পরিবেশে অংশ নেন।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধন

Update Time : ০২:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬