চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল চারটার দিকে খবর পেয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। এই বষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।নিহত ইমন পায়েল শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের সিলু মোহরিলের ছেলে এবং পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানান কারণে হতাশায় ভুগছিলেন ইমন পায়েল। আজ জুমার নামাজের আগে এই বিষয় নিয়ে তার প্রতিবন্ধী মায়ের সঙ্গে অভিমান হয়। এর পরপরই তিনি নিজ ঘরে ঢুকে গলায় বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “ঘরের ভেতরে গলায় বেল্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি ঝুলছিল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে
News Title :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার
-
Reporter Name - Update Time : ০২:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- ৪৭ Time View
Tag :
Popular Post









