চাঁপাইনবাবগঞ্জ ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
চুরি অটো রিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ মডেল মসজিদ থেকে চুরি অটো রিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদের সামনে থেকে চুরি হওয়ায় একটি অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজশাহীর কর্ণহার এলাকা থেকে অটো রিকশাটি উদ্ধার করা হয়। চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি একরামুল হোসাইন বলেন, গত ৯ মে শহরের অক্ট্রয় মোড় সংলগ্ন জেলা মডেল মসজিদের সামনে অটো রিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে যান তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি। নামাজ পড়ে এসে দেখেন তার অটো রিকশা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন, মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজশাহীর কর্ণহার থেকে সোমবার রাত ১২ টার দিকে অটো রিকশাটি উদ্ধার করে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে অটো রিকশাটি তার মালিক তরিকুল ইসলামের কাছে ফেরত দেয়া হবে বলে জানান ওসি।

তরিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবগ্রামের সাইফুদ্দীনের ছেলে। তিনি অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগের সাইফুল ইসলামের ছেলে মোঃ আলিম (২৬) ও মোঃ আজিম (২৩), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুশিরা গ্রামের মৃত আশরাফের ছেলে শহিদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে শহীদুল অটো রিকশা উদ্ধারের সময় গ্রেপ্তার করা হয়েছে। বাকী দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার

চুরি অটো রিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ মডেল মসজিদ থেকে চুরি অটো রিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩

Update Time : ০৫:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬