চাঁপাইনবাবগঞ্জ ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪ অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা
অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ১৭ Time View

অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আভিযানিক পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান সুটারগান, ১ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠের একটি আমবাগান থেকে এসব উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ৫ চাপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ।
আজ সকালে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার বাদী এসআই (নিঃ) আখতারুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান সুটারগান, এক রাউন্ড বুলেট, দুটি হাসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডার এবং বোমা তৈরির বিভিন্ন উপাদান জব্দ করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫

Update Time : ০৬:৩৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬