চাঁপাইনবাবগঞ্জ ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪ অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ২০ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এবং দুপুরে পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ সংলগ্ন এরশাদ পোল্ট্রি মিডিয়ার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শেখটোলা গ্রামের এরফান আলীর ছেলে আসাদ আলী (১৯) ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান একই এলাকার জাফর আলীর ছেলে জাবের আলী (১৯)।
এর আগে কানসাট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে একই উপজেলার মুসলিমপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল নির্মাণাধীন কালভার্টে ধাক্কা দিলে আরোহী আবু হায়াত (৩৫) ও হাবিবুর রহমান (২০) কালভার্টের নিচে ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, যেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন উপজেলার বালিয়াদিঘী সোনামুখী গ্রামের জমির উদ্দিনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)।
শিবগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে আবু হায়াত ও হাবিবুর রহমানের লাস আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তার করা হয়েছে।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

Update Time : ০১:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬