চাঁপাইনবাবগঞ্জ ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪ অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা
ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বালিয়াদিঘী সোনামুখী গ্রামের জমির উদ্দিনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কানসাটে শ্রমিকের কাজ শেষ করে সকালে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে রামচান্দপুর থেকে সোনামুখী যাওয়ার সময় মুসলিমপুর মোড়ের আগে একটি নির্মাণাধীন কালভার্টের সাথে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে তারা কালভার্টের নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Update Time : ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬