চাঁপাইনবাবগঞ্জ ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪ অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা

চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ২৭ Time View

Oplus_16908288

চাঁপাইনবাবগঞ্জে জেলাজুড়ে পুলিশি বিশেষ অভিযানে নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে জেলার নাচোল, শিবগঞ্জ ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৬ আগস্ট) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা – (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশ উপজেলার কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি নাচোলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল সংঘটিত করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আগের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন আব্দুল কাদের। ওই দিন আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পোস্টার লাগানো ও মিছিল করার দায়ে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা ঢোরবোনা মধ্যপাড়ার মো. ওসমান (১৭) ও নয়ালাভাঙ্গা মোড়ল পাড়ার মো. মেরাজ (১৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ পৌর এলাকার মসজিদপাড়া থেকে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আবুজার গিফফারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪

Update Time : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬