চাঁপাইনবাবগঞ্জ ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন। অনলাইন জুয়ার ফাঁদে রাতারাতি কোটিপতি মাহাফিজুর রহমান (নাজিম), নিঃস্ব হচ্ছে এলাকার তরুণরা চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪ অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় গাক এনজিওর সরবরাহকৃত খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর ওই শিক্ষার্থীরা পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সব শিশুই এখন পুরোপুরি সুস্থ রয়েছে এবং তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য অফিসার ও জেলা স্যানিটোরি পরিদর্শককে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন।

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন।

Update Time : ০৭:৩৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬