চাঁপাইনবাবগঞ্জ ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির

ভোলাহাটে চাঞ্চল্য: অপহরণ ও হত্যার ৭ বছর পর ‘মৃত’ আয়েশা জীবিত উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৪৮ Time View

দীর্ঘ সাত বছর আগে যাকে অপহরণের পর হত্যার অভিযোগে মামলা করেছিল পরিবার, সেই ‘মৃত’ ঘোষিত মোছাঃ আয়েশা খাতুনকে (২৪) জীবিত উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-ঢাকা বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ মে ভোলাহাটের আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিখোঁজ হন। দীর্ঘ সময় সন্ধান না পেয়ে তার মা আদুরী বেগম আদালতে চারজনের বিরুদ্ধে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্ত শুরু হলে পুলিশি তৎপরতায় অবশেষে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
সোমবার সন্ধ্যা ৭টায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে আয়েশাকে উদ্ধার করে পুলিশ । বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে পিতা-মাতার জিম্মায় প্রদান করা হয়েছে।”

জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, গত সাত বছর তিনি ঢাকা ও কুষ্টিয়ার সেফ হোমে ছিলেন। রবিবার বাসে করে এলাকায় ফিরে এলে পুলিশ তাকে হেফাজতে নেয়। এসআই কামাল হোসেন আরও নিশ্চিত করেছেন যে, আয়েশা জীবিত ফিরে আসায় এবং মামলায় নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না করায় পূর্বের অভিযুক্ত চারজন ব্যক্তি আইনি দায় থেকে অব্যাহতি পাবেন।
দীর্ঘদিন পর নিখোঁজ ও মৃত ঘোষিত মেয়েকে ফিরে পেয়ে পরিবার ও গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ বিষয়টি আরও খতিয়ে দেখছে।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

ভোলাহাটে চাঞ্চল্য: অপহরণ ও হত্যার ৭ বছর পর ‘মৃত’ আয়েশা জীবিত উদ্ধার

Update Time : ০৩:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬