চাঁপাইনবাবগঞ্জ ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন। অনলাইন জুয়ার ফাঁদে রাতারাতি কোটিপতি মাহাফিজুর রহমান (নাজিম), নিঃস্ব হচ্ছে এলাকার তরুণরা চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪ অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৯৯ Time View

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পেশাজীবী নেতারা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের আইনের আওতায় না আনা হলে ছাত্র-জনতা ও শ্রমিক-পেশাজীবীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। সভায় বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা পুলিশের ‘সোর্স’ হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে বলেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
প্রতিবাদ সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু বলেন, “আমরা মনে করেছিলাম ২০২৪ সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে, পুলিশ পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু সেই পুলিশ সেই স্বৈরাচারের পুলিশই থেকে গেছে, তাদের কোনো পরিবর্তন হয় নাই।”
নেতৃবৃন্দ আরও বলেন, পুলিশ ‘আইওয়াশ’ করার জন্য ঘটনার সাথে জড়িত নয় এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করলেও মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখেছে। এক বক্তা বলেন: “এখন আমরা শুনছি তারা (আসামিরা) মাঠে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশের নাকি তারা সোর্স। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী এক বন্ধু বলছিল, ক্রিমিনাল ছাড়া কি পুলিশের সোর্স হয় না? হয়, কিন্তু পুলিশ এটি তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করে।”
হামলার ঘটনায় ৯টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বাধীন চক্র জড়িত বলে উল্লেখ করে সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন:
“আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি পুলিশ মামলায় এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার না করে, তাহলে আমরা ছাত্র-জনতা, শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।”
কেবল জেলা সদরেই নয়, এই ঘটনার প্রতিবাদে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল এবং ভোলাহাট উপজেলাতেও একই সময়ে সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশন সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, প্রথম আলো সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, দেশ টিভি’র সাংবাদিক ফারুক আহমেদ, মাই টিভির সাংবাদিক তারেক আজিজ, চ্যানেল ওয়ান ও দৈনিক আমারদেশের সাংবাদিক তারেক রহমান।

নিউজ ডেস্ক:

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন।

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: ৭২ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

Update Time : ০৯:২৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬