চাঁপাইনবাবগঞ্জ ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির
আইনজীবী সমিতি ভবনে সালিস ঘিরে রণক্ষেত্র: সাংবাদিক লাঞ্ছিত, আহত ১২ ও আটক ৭

চাঁপাইনবাবগঞ্জে শালিসে আইনজীবীদের হামলা শিক্ষার্থীসহ আহত সাতজন, সাংবাদিক ও পুলিশ লাঞ্ছিত।

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনে একটি সালিস বৈঠককে কেন্দ্র করে আইনজীবী ও বহিরাগতদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৬ আইনজীবীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ জনকে আটক করেছে।
ঘটনার সংবাদ সংগ্রহে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারকে টেনেহিঁচড়ে দোতলায় আটকে রেখে তাঁর ফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়া হয়। তাঁকে ছাড়াতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মনোয়ার হােসেন জুয়েলও হেনস্তার শিকার হন।

স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষার

রোববার বিকেলে একটি ব্যবসায়িক লেনদেনের সিআর মামলা নিয়ে এই সালিসের আয়োজন করা হয়েছিল। বিবাদী পক্ষের এক ভুক্তভোগী যুবক মোঃ হাসানুল বান্না আকিব জানান, “আদালতে ৩৪ লাখ টাকা মীমাংসা হয়েছিল, মাত্র ১ লাখ টাকা বাকি ছিল। কিন্তু তারা স্ট্যাম্পে আরও ৭ লাখ টাকা লিখে নেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করলে তিনকোনা নেমপ্লেট দিয়ে আমার বাবার মাথায় আঘাত করা হয়। পরে ভাড়াটে গুন্ডা এনে এসএস পাইপ ও রড দিয়ে আমাদের পেটানো হয়।”
অন্যদিকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিবের এজাহারে দাবি করা হয়, বহিরাগতরা জোরপূর্বক আইনজীবী রাসেল আহম্মেদ রনির স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে এবং তাদের হামলায় ৬ জন আইনজীবী আহত হন।
সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “আইনজীবী সমিতির এজাহারটি সংশোধনের জন্য বলা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন থাকলেও আটক ৭ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।”

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

আইনজীবী সমিতি ভবনে সালিস ঘিরে রণক্ষেত্র: সাংবাদিক লাঞ্ছিত, আহত ১২ ও আটক ৭

চাঁপাইনবাবগঞ্জে শালিসে আইনজীবীদের হামলা শিক্ষার্থীসহ আহত সাতজন, সাংবাদিক ও পুলিশ লাঞ্ছিত।

Update Time : ০৩:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬