চাঁপাইনবাবগঞ্জ ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির
কোটি টাকার প্রতারণা

ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ইতালিতে বৈধ কর্মসংস্থানের প্রলোভন ও ভুয়া  ‘নুলাস্তা’ (ওয়ার্ক পারমিট) দেখিয়ে কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ব্রিজ চত্তরে সকালে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে। অভিযুক্ত প্রতারক চক্রের মূল হোতা চামাগ্রাম ভ্যালাপাড়ার মোঃ রবু মেম্বারের দুই ছেলে মোহাম্মদ আলী কালু ও পালু।

মানববন্ধনে ভুক্তভোগী এক নারী মোসাম্মাৎ ইসমতারা বলেন, ” ছেলে সবুজকে বিদেশ পাঠানোর জন্য কালুকে টাকা দিয়েছিলাম। ৮ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি, সোনালী ব্যাংকে ৩ বছর থেকে লোন চলছে। এখন ও কোনো পাত্তাই দেয় না। ও প্রতারণা করেছে। আমরা টাকা ফেরত ও কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ভুক্তভোগীরা আরো জানান, “২০২৩ সালের ২৭শে মার্চ উনার ভাই, আব্বা ও কালুর দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিয়েছিলাম। ১ বছর পর আমাদের ভুয়া ‘নুলাস্তা’ ও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। ভিএফএস গ্লোবালে জমা দিলে তারা কাগজ জাল বলে ফেরত দেয়। এখন ফোন দিলে উনি হুমকি দেন এবং মানহানির মামলা করার ভয় দেখান।”

ভুক্তভোগীরা আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও প্রতারকদের শাস্তির দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

কোটি টাকার প্রতারণা

ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

Update Time : ০৭:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬