চাঁপাইনবাবগঞ্জ ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
চোর সন্দেহে গণপিটুনিতে

ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার গোহালবাড়ি এলাকায় গণপিটুনির পর মঙ্গলবার সকালে তিনি মারা যান। ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত নূর নবীর ছেলে। তবে ৫ বছরের বেশি সময় ধরে ভোলাহাটে গোহালবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাত ৩ টার দিকে গোহালবাড়ির একটি বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করছিলেন ফিরোজ আলী। এ সময় গ্রামবাসী টের পেলে তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হলে তাকে ভোলাহাট উাপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা ওসি।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার

চোর সন্দেহে গণপিটুনিতে

ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

Update Time : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬