চাঁপাইনবাবগঞ্জ ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তারা ভারতে ফিরে গেছেন।
শনিবার সকালে বিজিবির ১৬ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানিয়েছেন।
বিজিবি অধিনায়ক বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করে। এদের মধ্যে দুই জন পুরুষ, আট জন নারী ও পাঁচ শিশু ছিলো। তাদের নদীপথে একটি নৌকায় বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু নৌকাটি শুন্যরেখায় আসার পরপরই বিজিবি সামনে এগুতো বাধা দেয়। বিজিবির বাধার মুখে পরবর্তীতে রাত পৌনে ৩ টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ওই ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি।
এর আগে গত ৩ জুন রাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করে বিজিবি। ওই ২৮ জন দুই দিন সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানের পর ফিরিয়ে নেয় বিএসএফ।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

Update Time : ০৫:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬