চাঁপাইনবাবগঞ্জ ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ৪ শ্রমিক আহত নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ক সভা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক ও আমবাজার দখলমুক্ত করতে প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত: ‘শ্রমিক-মালিক ঐক্য’ গড়ার অঙ্গীকার

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৪০ Time View

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই দৃপ্ত অঙ্গীকার ও মহান আদর্শকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকেই জেলা প্রশাসনসহ পরিবহন, নির্মাণ ও হোটেল শ্রমিকদের বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা শহর ছিল উৎসবমুখর। র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন জেলার মেহনতি মানুষ।
দিবসটি উপলক্ষে সবচেয়ে বড় শোডাউন দেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং বাস-মিনিবাস ও কোচ পরিবহন ইউনিয়ন। সকালে শহরের বিশ্বরোড মোড় থেকে তাদের একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিশ্বরোড মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা পরিবহন খাতের শৃঙ্খলা ও শ্রমিকদের অধিকার তুলে ধরে বলেন, “শ্রমিক ও মালিকের সুসম্পর্কই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। অধিকার আদায়ের পাশাপাশি আমরা দেশের উন্নয়নেও ঐক্যবদ্ধ।” নেতৃবৃন্দ আরও যোগ করেন, “২০১৬ সালে প্রতিষ্ঠিত এই ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিতে সবসময় বদ্ধপরিকর।”
এদিকে, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জেলা শাখা শহরের শান্তিমোড়স্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করে। জেলা আদর্শ স্কুল প্রাঙ্গণ থেকে তাদের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত সভায় ইনসাব-এর প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক বলেন, “শ্রমিকদের ঘামেই গড়ে ওঠে আধুনিক সভ্যতা। তাই তাদের নায্য পাওনা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।” সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, ইনসাব সভাপতি মো. আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন।
দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক ফেডারেশন এবং হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক র‌্যালি বের করে। প্রতিটি সভা থেকেই শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, উন্নত জীবনমান এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার জোর আহ্বান জানানো হয়। ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা শহরের রাজপথ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত: ‘শ্রমিক-মালিক ঐক্য’ গড়ার অঙ্গীকার

Update Time : ০৯:২০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬