চাঁপাইনবাবগঞ্জ ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪৮ Time View

চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে পেশাগত দায়িত্ব পালন শেষে বিরতি নেওয়ার সময় দুই সাংবাদিকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
হামলার শিকার সাংবাদিকরা জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে তারেক রহমানকে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ ও চেয়ার দিয়ে আঘাত করে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে আজ শুক্রবার বিকেল ৩টায় মুসাকে আজাইপুর থেকে ও আব্দুল আলীমকে আরামবাগ থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে মুসা (১৯) এবং মোঃ সাইফুল ইসলামের ছেলে আব্দুল আলীম (২৬)।
তিনি আরো জানান, মূল অভিযুক্ত রাব্বি এখনও পলাতক থাকলেও বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হবে। অভিযুক্ত রাব্বির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তার ২

Update Time : ০২:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬