চাঁপাইনবাবগঞ্জ ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: একজনকে অর্থদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:৪১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬১ Time View

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মে) সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এই অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট এলাকা থেকে মাটি পরিবহনরত অবস্থায় একটি ট্রাক্টরসহ মোঃ সুমন আলী (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সুমন আলী সদর উপজেলার জয়ন্দীপুর (রামকৃষ্ণপুর) এলাকার মোঃ সোহবুল হকের ছেলে।
জিজ্ঞাসাবাদে আটককৃত সুমন আলী স্বীকার করেন যে, তিনি পদ্মা নদীর তীরবর্তী জয়ন্দীপুর এলাকার কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিলেন।

“কৃষি জমি ও নদী রক্ষা আমাদের অগ্রাধিকার। অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও বাঁধের যে ক্ষতি হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” মোঃ ইকরামুল হক নাহিদ, সহকারী কমিশনার (ভূমি)। তার এই স্বীকারোক্তির ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করে তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, নদী ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের এই অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন: একজনকে অর্থদণ্ড

Update Time : ১০:৪১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬