চাঁপাইনবাবগঞ্জ ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

  • Reporter Name
  • Update Time : ০২:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫৫ Time View

নিউজ ডেক্স:
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমানসহ দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১০টার দিকে নিজ অফিসের কাজ শেষে বাতেন খাঁর মোড়ে বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙ্গা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়। হামলার পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, রাব্বীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

One thought on “চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

Update Time : ০২:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬