চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে নিরবচ্ছিন্ন আলো-বাতাসের জন্য আইপিএস ও চার্জার লাইট দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। একই সঙ্গে অসুস্থ রোগী স্থানান্তরের জন্য রোগী হুইল চেয়ারও প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন’র উদ্যোগে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
স্বপ্ন’র কর্মীরা জানান, জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে সব সময়ই শয্যার চেয়ে বেশি রোগী থাকে। অথচ সেখানে লোডশেংডিংয়ের সময় বিকল্প বিদ্যুতের কোন ব্যবস্থা নেই। ফলে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয় শিশুদের। শিশুদের কষ্টের কথা ভেবে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপিএস, ১০ টি চার্জার লাইট দেয়া হয় হাসপাতালে কর্তৃপক্ষকে। এতে শিশু ওয়ার্ডের রোগীদের কষ্ট কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তারা। এছাড়াও গুরুতর অসুস্থ্য রোগীদের স্থানান্তরের সুবিধার্থে চারটি হুইল চেয়ার দেয়া হয়।
হাসপাতাল তত্ত্বাবধায়ক আইপিএসসহ অন্যান্য সামগ্রী গ্রহন করে স্বপ্ন’র কর্মীদের ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, স্বপ্ন’র কো-অর্ডিনেটর মুশফিকুর রহমান তামিমসহ অন্যরা।
News Title :
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপিএস প্রদান
-
Reporter Name - Update Time : ০৮:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- ৪৩ Time View
Tag :
চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপিএস প্রদান জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইপিএস
Popular Post










