চাঁপাইনবাবগঞ্জ ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন। অনলাইন জুয়ার ফাঁদে রাতারাতি কোটিপতি মাহাফিজুর রহমান (নাজিম), নিঃস্ব হচ্ছে এলাকার তরুণরা চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ সদরে সার বেশি দামে বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩১০টি চোরাই ভারতীয় মোবাইলসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে নাচোলের সাবেক উপজেলা চেয়ারম্যান কাদেরসহ গ্রেপ্তার ৪ অতিরিক্ত লোডশেডিং নিরসনে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ডিসি অফিসে স্মারকলিপি

“দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ২২৫ Time View

“দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য”: চাঁপাইনবাবগঞ্জে ড. সাইমুম পারভেজ
বিএনপি শুধু দলের কথা ভাবেনা, দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের জীবনমানের উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে বিরোধিতাকারীদের সমালোচনা করে ড. সাইমুম পারভেজ তাঁর বক্তব্যে সরাসরি বলেন, “আজকে জামায়াতের এমপিদের দেখা যায় তারা প্রত্যেক মন্ত্রীদের সাথে ঘুরে ঘুরে ছবি তোলে, বিএনপি সরকারের কাছে উন্নয়নের আরজি জানায়। আরজি জানানোর সময় তাদের একবার করে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ বিএনপি জেতেনি এমন সব জায়গাতেও উন্নয়নের কথা বলেছে।”
শিবগঞ্জের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, “এখানে আম ছাড়া অর্থকারী ফসল নেই, বড় কোনো শিল্প কারখানাও গড়ে ওঠেনি। কীভাবে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে শিবগঞ্জের মাটিতেই মানুষের চাকরির ব্যবস্থা করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দেন-দরবার করছে।”

নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, “শিবগঞ্জের মাটিতে লুটেরাপন্থী, চাঁদাবাজি, দালালি এবং সাধারণ মানুষের নায্য অধিকার যারা কেড়ে নিতে চায়, তাদের রাজনীতির দিন শেষ হবে ইনশাআল্লাহ।” উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে সভায় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন।

“দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য

Update Time : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬