চাঁপাইনবাবগঞ্জ ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১ চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ইতালির ভুয়া ‘নুলাস্তা’ দেখিয়ে কোটি টাকার প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ৪ হাজার সুবিধাবঞ্চিতের মাঝে নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে কোরবানির গোশত বিতরণ “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগ নেতা ইমনের মরদেহ উদ্ধার গৃহশিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুমির

“দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৬৮ Time View

“দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য”: চাঁপাইনবাবগঞ্জে ড. সাইমুম পারভেজ
বিএনপি শুধু দলের কথা ভাবেনা, দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের জীবনমানের উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে বিরোধিতাকারীদের সমালোচনা করে ড. সাইমুম পারভেজ তাঁর বক্তব্যে সরাসরি বলেন, “আজকে জামায়াতের এমপিদের দেখা যায় তারা প্রত্যেক মন্ত্রীদের সাথে ঘুরে ঘুরে ছবি তোলে, বিএনপি সরকারের কাছে উন্নয়নের আরজি জানায়। আরজি জানানোর সময় তাদের একবার করে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ বিএনপি জেতেনি এমন সব জায়গাতেও উন্নয়নের কথা বলেছে।”
শিবগঞ্জের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, “এখানে আম ছাড়া অর্থকারী ফসল নেই, বড় কোনো শিল্প কারখানাও গড়ে ওঠেনি। কীভাবে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলে শিবগঞ্জের মাটিতেই মানুষের চাকরির ব্যবস্থা করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দেন-দরবার করছে।”

নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, “শিবগঞ্জের মাটিতে লুটেরাপন্থী, চাঁদাবাজি, দালালি এবং সাধারণ মানুষের নায্য অধিকার যারা কেড়ে নিতে চায়, তাদের রাজনীতির দিন শেষ হবে ইনশাআল্লাহ।” উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে সভায় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত ১০

“দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির লক্ষ্য

Update Time : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬